× Banner
সর্বশেষ
আমলারা শাসক নয় সেবক হবে, স্বচ্ছ নির্বাচনে ডিসিদের ভূমিকা মুখ্য – স্পিকার বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আগামীকাল রমজান মাস শুরু, ১ জুন দিবাগত রাতে লাইলাতুল কদর

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ মে, ২০১৯

ঢাকা, ২৩ বৈশাখ (৬ মে) :  বাংলাদেশের আকাশে আজ ১৪৪০ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ৭ মে মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে এবং আগামী ১ জুন শনিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ।

সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী হাসান আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা মোঃ জয়নাল আবেদীন, ওয়াক্ফ প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোঃ খলিলুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মোঃ শাখাওয়াত হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার প্রিন্সিপাল প্রফেসর মোঃ আলমগীর রহমান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..