স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, পৃথিবীর সব থেকে লোভনয়ি ভুমি ছিল বাংলাদেশ নামক ভুখন্ডটি। কিন্তু একদল নরপিশাচ সেই ভুমিকে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধুকে তার স্বপরিবার সহ হত্যার মধ্যে দিয়ে কলঙ্কিত করল। জাতির জনক তার যৌবনের শ্রেষ্ট সময় এদেশের মানুষকে ভালবেসে স্বেচ্ছায় কারাবরণ করেছে। বার বার তিনি এই দেশের মুক্তির জন্য এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই সংগ্রাম করে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আগষ্ট মাস আসলে বাঙ্গালীর বুকের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। আগষ্ট মাস আসলে এক আতঙ্ক সৃষ্টি হয়। কারন এই মাসকে ঘাতকরা যেমন বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে তেমনি ঘাতকদের অনুসারিরা বঙ্গবন্ধুর তনয়াকেও হত্যা করতে ছেয়েছে। কথাগুলো বললেন বঙ্গবন্ধু ও তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা স্মরনে বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে এক স্মরন সভায় প্রধান অতিথি হিসাবে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
শনিবার বেলা ৪ টার সময় বেনাপোল পৌর আওয়ামীলীগ কার্যালয়ে স্বাধীনতার মহান স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরনে এক আলোচনা ও দোয়া অনুষ্ঠানের সভা হয়। এতে সভাপতিত্ব করেন বেনাপোল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহবায়ক আহসান উল্লাহ মাষ্টর।
প্রধান অতিথি মেয়র লিটন বলেন, এই আগষ্ট মাস সব থেকে বাঙ্গালীর মাথা নীচু হওয়ার মাস। এই মাসে বার বার ওই হয়েনারা চেষ্টা করে বিশ্ব মানবতার মা শেখ হাসিনাকেও হত্যা করার জন্য। জাতির জনকের সাথে বাঙ্গীলীর স্বপ্ন ছিল মায়ার, জাতির জনকের সাথে বাঙ্গালীর স্বপ্ন্ ছিল ভালবাসার, জাতির জনকের স্বপ্ন ও বাঙ্গালীর স্বপ্ন ছিল এক। জাতির জনক বাঙ্গালীর নির্যাতন নিপিড়ন নিয়ে ছিলেন সোচ্চার। জননেত্রী শেখ হাসিনা যে ভাবে জাতির জনকের স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে এবং তার স্বপ্ন লালন করছে এবং দেশ বিদেশে তিনি বাঙ্গালীও বাংলাদেশকে ভালবাসার জন্য বিশ্ব মানবতার মা উপধিতে খ্যাত হয়েছেন ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারের কথা ভাবেন নাই । আর তার পরিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা তাকে কোন কাজে বাধা না দিয়ে সাহস যোগাতে সাহয্য করেছে আজকের বঙ্গবন্ধু হতে। আজ তিনি শুধু বঙ্গবন্ধু নন তাকে আজ পৃথিবী স্বীকৃতি দিয়েছে বিশ্ব মানবতার বিশ্ব বন্ধু হিসেবে। বঙ্গবন্ধুকে হত্যা করে যারা সাড়ে সাতকোটি মানুষকে বেঈমান করে দিল তারা আর যাই হোক বাঙ্গালীর বন্ধু হতে পারে না। কারন জাতির জনক মানুষকে কোন দিন ভালবাসা ছাড়া অসন্মান আঘাত করে নাই। তার বড় দুর্বলাতার ছিল তিনি সব থেকে মানুষকে বেশী ভালবাসতেন।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইলিয়াছ আযম, দপ্তর সম্পাদক আজিবর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শেখ কোরবান আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ সরোয়ার হোসেন, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শারমিন আক্তার, সাংগঠনিক সম্পাদক বিউটি বেগম, আওয়ামীলীগ নেত্রী হালিমা খাতুন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য মতিয়ার রহমান মধু, বেনাপোল পৌর আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি রহমত আলী, পৌর আওয়ামীলীগের সিনিয়র সদস্য মোজাফফার হোসেন, পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু, কাউন্সিলার মিজানুর রহমান, রাশেদ আলী, উপজেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের নেতা জাকির হোসেন আলম, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আবুর রাজ্জাক, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আছাদুজ্জামান তনি, প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালানা করেন শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মুকুল ।





