অযুহাত বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন -বিএনপিকে নৌমন্ত্রী

হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:  নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বিএনপির প্রতি আহবান জানিয়ে বলেছেন, নানা অযুহাত দেখিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনে অংশ নিন। আগামী নির্বাচনে যারা অংশ নেবে তাদের নিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থল বন্দরের হলরুমে উন্নয়ন ও গতিশীলতা আনতে উপদেষ্ঠা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশকে অনেক এগিয়ে গেছে। বুড়িমারী স্থল বন্দর হওয়ার পর স্থলবন্দরে আয় বেড়েছে প্রায় ৪৬ কোটি টাকা। স্থল বন্দরের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় করে জানতে পেরেছি এখানে কি কি কাজ বাকি রয়েছে। এসব কাজ যত তারতারি করা যায় আমরা করবো।

এছাড়া বুড়িমারী বন্দরের ওয়্যার হাউজ, বুড়িমারী থেকে চ্যাংরাবান্ধা পর্যন্ত ২ কি. মি. রেললাইন পূনঃস্থাপন, ৫ কি. মি. রাস্তা ৪ লেনে উন্নতিকরণ, যাত্রী পরিবহন ও পারাপারের সুবিধার্থে আর্ন্তজার্তিক বাস টার্মিনাল নির্মাণ, বন্দরে সার্বক্ষনিক বিদ্যুৎ রাখতে জেনারেটর বা বিদ্যুৎ গ্রীড সাব স্টেশন নির্মাণ, বন্দরে ব্যাংকিং সেক্টরের লেনদেনের বুথের ব্যবস্থা করা হবে।

বন্দরের উন্নয়ন ও গতিশীলতা আনতে উপদেষ্ঠা কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি, বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগা ৬ আসনের সাংসদ ইসরাফিল আলম, স্থল বন্দরের চেয়ারম্যান অতিরিক্ত সচিব তপন কুমার চক্রবতি, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা প্রশাসক শফিউল আরিফ, পুলিশ সুপার রশিদুল ইসলাম ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।