অবরোধের ৪৬ দিনে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্থ

অবরোধের ৪৬ দিনে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্থ

বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধের ৪৬ দিনে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়।  ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত, ৪৬ দিনে দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পাওয়া গেছে। জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম।

তিনি আরও জানান, অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।

১১তম দফার সর্বাত্মক অবরোধে গত ২৪ ঘণ্টায় ৪টি যানবাহনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আগের দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত এসব অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়।

এ সময় ২টি বাস, একটি ট্রাক ও একটি পিকআপে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করে।

আনোয়ারুল ইসলাম বলেন, ১২ ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটে রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের পাশে ‘বাহন পরিবহন’ নামক একটি বাসে আগুন লাগে। এরপর বেলা ১২টা ১৮ মিনিটে গুলিস্তান হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের পাশে ‘সময় পরিবহন’ নামের একটি বাসে আগুন দেওয়া হয়। ১২ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মাগুরা সদরের কাচুন্দিতে একটি পিকআপে আগুন লাগে। সর্বশেষ ১২ ডিসেম্বর রাত সাড়ে ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রামে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।