অটিস্টিক শিশুদের অবহেলা নয়ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অটিস্টিক শিশুদের অবহেলা নয় তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করে সমাজে অবস্থান করে দিতে হবে। এ কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের মাঝেও সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। এগুলো খুজে বের করে কাজে লাগাতে হবে। প্রতিবন্ধী শিশুদের বোঝা হিসাবে মনে না করে আদর ভালবাসা দিয়ে তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার তাগিদ দেন তিনি।

সরকারি উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন প্রতিবন্ধীদের জন্য ভাতাসহ বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে। তাদের জন্য আলাদা অভিধানের ব্যবস্থাও করা হয়েছে।

প্রতিবন্ধীদের সব স্কুলে ভর্তির ব্যবস্থা থাকা দরকার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন বিষয়টি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সবাইকে আরো সংবেদনশীল হয়ে অটিস্টিক শিশুদের আদর ভালবাসা দিয়ে ভাল মানুষ করে গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।