× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

নিউজ ডেক্স

সাপাহারে গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে আম গাছ কাটার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ডিসেম্বর) বেলা ৩টায় সাপাহার প্রেস ক্লাবে উপজেলার খঞ্জনপুর গ্রামের আবুল কালাম সরকার সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব শত্রæতার জেরে রাতের আঁধারে উপজেলার খঞ্জনপুর সরকার পাড়ার কৃষক আবুল কাসের এক বিঘা জমির ১৫০ টি আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

বুধবার (১ ডিসেম্বর) রাত সাড়ে আট টার দিকে উপজেলার শিরন্টী ইউনিয়নের সরকার পাড়ার আবুল কালাম সরকারের বাগানে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করেন বলে জানান ক্ষতিগ্রস্ত আবুল কালাম সরকার ।

কৃষক আবুল কালাম সরকার সংবাদ সম্মেলনে বলেন, মাস খানেক আগে নিজের এক বিঘা জমিতে উন্নতমানের আমের চারা রোপণ করেছিলাম। এর মধ্যে ৩০টি আম গাছের বয়স ৩বছর আর বাকী ১২০ টি গাছের বয়স ১মাস। এ বছর ৩০টি আম গাছ থেকে ফলন পাওয়া যেতো। বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যার সময় বাজারে চা খেতে গিয়ে শুনতে পায় আজ আমার বাগানের আম গাছ কেটে ফেলার কথা, সেখান থেকে চুপিসারে বাগানের দিকে রওনা করি, বাগানের কাছাকাছি আসতেই মড় মড় শব্দ ভেসে আসে, এই সময় আমি আরও কাছে চলে যায় এবং হাতে থাকা টচ-লাইট মারি, টচ-লাইটের আলোয় তিন জনকে চিনতে পারলেও বাকী দুইজনকে চিনতে পারিনি, একজনকে দৌড়ে ধরতে গিয়ে আমি পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়।
যে তিন জনকে চিনতে পারি তারা একইগ্রামের সাখাওয়াত ও শাজাহান পিতা মৃত তাজিমদ্দীন এবং ফিলু হোসেন পিতা মৃত সলেমান মেম্বার।

সরেজমিনে বাগানে গিয়ে দেখা যায় আম গাছ কাটা অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাপাহার প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী সম্রাট, সাধারণ সম্পাদক প্রদীপ সাহা, সাপাহার অনলাইন প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম রয়েল, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক রতন মালাকার,


এ ক্যটাগরির আরো খবর..