× Banner
সর্বশেষ
জামায়াত নেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা নারী; গর্ভের সন্তান নষ্টের অভিযোগ আন্দোলনে একদিনও দেখিনি, অথচ জুলাইয়ের হোতা হয়ে উঠেছিল – সেতুমন্ত্রী পাইকগাছায় বিশ্ব বাঘ দিবস পালিত আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৩, মামলা ৩০ শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর কোটালীপাড়ায় আরডিএ’র ৩টি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

নিকলী(কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জ নিকলীতে বিক্ষোভ মিছিলে ৪ জন গুলিবিদ্ধ সহ আহত ১০ 

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
নিকলীতে বিক্ষোভ মিছিলে ৪ জন গুলিবিদ্ধ

কিশোরগঞ্জের নিকলীতে সারা দেশের মতো কেন্দ্র  ঘোষিত কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে কমপ্লিট শাটডাউন পালন করতে গিয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে  ৩জন পুলিশ সদস্য  ও ১জন এনজিও কর্মী ইট পাটকেলের শিকার হয়েছেন। এছাড়াও ৬ জন  শিক্ষার্থী  আহত এর মধ্যে ৪জন  পুলিশের গুলিতে গুলিবিদ্ধ । আহত সকলেই নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা  শেষে ফিরে গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
আজ  বৃহস্পতিবার সকাল সারে দশটায় নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ এর সামনে সাধারন শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। এ সময় নিকলী থানার অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন ও তার সঙ্গীয় ফোর্স সহ সমাবেশ স্থলে যান।
পুলিশের উপস্থিতিতেই সাধারন শিক্ষার্থীরা হাতে  জাতীয় পতাকা, বিভিন্ন ফেস্টুন এবং নানা স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়।  মিছিলটি উপজেলা সদরের  প্রধান সড়কগুলো ঘুরে উপজেলা প্রশাসন চত্বরে যাওয়ার চেষ্টা করলে  উপজেলা কার্যালয়ের সামনে  শিক্ষার্থীদের উপর  পুলিশ প্রথমে বাধা  প্রদান করে ও পরে ব্যাপক লাঠিচার্জ আরম্ভ করেন। ব্যাপক লাঠিচার্জ থেকে বাচতে শতাধিক শিক্ষার্থীরা হাওরের পানিতে লাফিয়ে পরেন। মুল সড়কে থাকা  বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের উপর প্রচুর ইট পাটকেল ছুরতে থাকেন।
এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছুরা ইটপাটকেল থেকে বাচতে শিক্ষার্থীদের উপর মুহুমুহু গুলি ছুরতে থাকেন এতে কয়েকজন শিক্ষার্থী আহত  ও তিন বিক্ষোভকারীকে আটক করতে দেখা গেছে।
সংবাদ প্রেরনে আগপর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলমান আছে। এ ঘটনায় নিকলী উপজেলার একমাত্র মূল সড়কে যানবাহন চলাচল কমে যায় এবং এলাকায় গ্রেফতার আতংক বিরাজ করছে।


এ ক্যটাগরির আরো খবর..