× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শরীয়তপুর সরকারী কলেজের পরিত্যক্ত ভবন থেকে অস্ত্রসহ ককটেল উদ্ধার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুর সরকারী কলেজের কর্মরত শিক্ষকদের বসবাসের পরিত্যক্ত ভবন (লজ) থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পালং থানা পুলিশ। এসময় পুলিশ ২টি ঢাল, ২টি ককটেল ও ৫টি রান দা উদ্ধার করে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দুপুরে। অভিযান কালে কাউকে গ্রেফতার করা যায়নি।

থানা সূত্রে জানা যায়, পালং মডেল থানার এসআই মোঃ গুলজার আলম গোপন সংবাদের ভিতিত্তে শরীয়তপুর সরকারী কলেজের আশে-পাশে পুরাতন পরিত্যক্ত ভবন গুলোতে অভিযান চালায়। এসময় ধানুকা বাজারস্থ শরীয়তপুর সরকারী কলেজের লজ থেকে দেশীয় অস্ত্র ২টি ঢাল, ২টি ককটেল ও ৫টি রান দা উদ্ধার করা হয়। উদ্ধার কৃত অস্ত্র ও ককটেল থানা হেফাজতে রাখা হয়েছে।

পালং মডেল থানার এসআই মোঃ গুলজার আলম বলেন, শরীয়তপুর সরকারী কলেজের শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র ও ককটেল রাখতে পারে। অভিযান কালে দেশীয় অস্ত্র ২টি ঢাল, ২টি ককটেল ও ৫টি রান দা উদ্ধার করি। এসময় সন্দেহ ভাজন কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় পালং মডেল থানায় আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার হোসেন বলেন, এটি কলেজে বাউন্ডারীর বাহিরে একটি পরিত্যক্ত ভবন। এখানে আগে কলেজের শিক্ষকরা বসবাস করত। অনেক দিন আগে এটি পরিত্যক্ত ঘোষনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..