× Banner
সর্বশেষ
ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলি;  নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী

শরীয়তপুরে জেএসসি পরীক্ষার্থীদের উপর হামলাকারীদের জামিন না মঞ্জুর

admin
হালনাগাদ: সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে:
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৮ জেএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় ৪ আসামীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার (১৪ নভেম্বর) শরীয়তপুর অতিরিক্ত চীফ জুডিশিয়াল আমলী আদালতে আত্মসমর্পন করে আসামীরা আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালতের বিচারক শেখ মো. মুজাহিদ উল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৪ আসামী হলো- সদর উপজেলার উপুর গাঁও গ্রামের আজিজ দেওয়ানের ছেলে আমির (২২), মান্নান দেওয়ানের ছেলে শামিম (২১), দিলু মুন্সীর ছেলে আবুল হোসেন (২০) ও মোকলেছ দেওয়ানের ছেলে আরিফ দেওয়ান (২০)।

স্থানীয় ও কোর্ট পুলিশ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) আংগারিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে জেএসসি পরীক্ষা শেষে দুপুরে দিকে বাড়ি ফেরার পথে উপুর গাঁও দেওয়ান বাড়ির কাছে বখাটে শামীম দেওয়ান ও তার সঙ্গীরা পরীক্ষার্থীদের বহনকারী অটোবাইক থামিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। সহপাঠিরা এর প্রতিবাদ করলে বখাটেরা জেএসসির ৮ পরীক্ষার্থীদের পিটিয়ে গুরুতর আহত করে । স্থানীয়রা আহত ৮ পরীক্ষার্থীকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ঐ দিনই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া বাদী হয়ে ৪ বখাটেকে আসামী করে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। সোমবার আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. তারিকুল ইসলাম সোহাগ বলেন, এই মামলায় যাদের আসামী করা হয়েছে তারাও নবম-দশম শ্রেনীর শিক্ষার্থী। জেএসসি পরীক্ষার্থীদের সাথে আসামীদের ঝগড়া হয়েছে। এ সময় সাথে থাকা মেয়েরাও আঘাতপ্রাপ্ত হয়। প্রকৃত ঘটনা আড়াল করে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ থাকায় স্বেচ্ছায় আত্মসমর্পন করা আসামীদের আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।

 


এ ক্যটাগরির আরো খবর..