× Banner
সর্বশেষ
আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী  

মেহেরপুর শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ তিথি উৎযাপন

admin
হালনাগাদ: বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (১৯/০৪/১৬) :গতকাল মঙ্গলবার দিনব্যাপি শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ সরস্বতী মহারাজের মহাপ্রয়াণ তিথি উৎযাপন উপলক্ষে শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্ত্তিত মেহেরপুর জেলা ১২তম বার্ষিকী ভক্ত-সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মেহেরপুর স্বামী নিগমানন্দ সড়কে শ্রী শ্রী শিবালয় সারস্বত আশ্রমে প্রভাতী কীর্তন,ন্তোত্র বন্দনা, গীতা-চন্ডীপাঠ ও জয়গুরু মহানাম কীর্ত্তন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৫ টায় মহানাম সহকারে নগর সংকীর্ত্তন, সকাল ৭ টায় শ্রী শ্রী ঠাকুর মহারাজের আসনে বিশেষ পূজা, আরতি, বাল্য ভোগ, হোম, স্বাধ্যায়, অঞ্জলী প্রদান, স্তোত্র-বন্দনা ও জয়গুরু মহানাম কীর্ত্তন, সকাল ৮ টায় দীক্ষা অনুষ্ঠান, সকাল সাড়ে ৯ টায় অন্তরঙ্গ সভা, বেলা সাড়ে ১২ টায় শ্রী শ্র্রী ঠাকুর মহারাজের মধ্যাহ্নকালীন বিশেষ ভোগরাগ, বেলা দেড়টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৫ টায় সাধারণ ধর্মসভা, সন্ধ্যা সাড়ে ৭ টায় সন্ধ্যা পূজারতি ও সংক্ষিপ্ত স্তোত্র- বন্দনান্তে সাধারণ ধর্মসভায় অসমাপ্ত অংশ শুরু এবং পরিশেষে বিদায় সংগীত” ভাংল মেলা বিদায় বেলা জয়গুরু জয়বল” কীর্ত্তনের মাধ্যমে সম্মিলনীর সমাপ্তি ঘোষনা করা হয়। এছাড়া রাত ১০ টায় প্রসাদ বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী অখন্ডানন্দ সরস্বতী’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী গোবিন্দানন্দ সরস্বতী, ডা. রমেশ চন্দ্র নাথ, অ্যাড. পল্লব ভট্টাচার্য, কার্তিক চন্দ্র মল্লিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মধাব চন্দ্র ভাষ্কর।


এ ক্যটাগরির আরো খবর..