× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১২ ডিসেম্বর) জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকার আজ শুক্রবার (১২ ডিসেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রিয়াল মাদ্রিদের চার ফুটবলার: নিষিদ্ধ তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত কিশোর “ইমন” আর নেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য – পার্বত্য উপদেষ্টা কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি  পাইকগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আংশিক কমিটি গঠন 

মেহেরপুর ভূমি সেবা মেলার উদ্বোধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ ভূমি আইন ও ভূমি উন্নয়ন বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি ও ভূমি অফিসের সব ধরণের সেবা নিশ্চিত করার লক্ষ্যে মেহেরপুরে বিভিন্ন উপজেলায় ৩দিন ব্যাপি ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা প্রাঙ্গণে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা রেজিষ্ট্রার মিশন চাকমা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহিনুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল প্রমুখ।

 মেহেরপুর সদরে ভূমি সেবা মেলায় মোট ৮টি স্টলের মাধ্যমে সর্ব সাধারণের জন্য ৫ থেকে ৮ অক্টোবর’১৫ পর্যন্ত ভূমি বিষয়ক লিফলেট বিতরন, পুস্তিকা প্রদর্শনসহ জমি-জমা সংক্রান্ত বিষয়ে সেবা দেওয়া হবে।

একই দিন গাংনী উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমি সেবা মেলা শুরু হয়েছে। মেলা উপলক্ষে বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান।


এ ক্যটাগরির আরো খবর..