× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

মেহেরপুরে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ নভেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর (০৫-১১-১৬):  মেহেরপুরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সমবায় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত  হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমবায় কর্মকর্তা কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশিদুল মান্নাফ কবির, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জেলা মৎস্যজীবী সমবায় প্রতিনিধি শহীদ সাদিক হোসেন বাবুল, চাঁদবিল মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর সভাপতি খুদিরাম হালদার। আলোচনা সভায় জেলা সমবায় অফিসের পরিদর্শক মাহবুবুল হক মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্বাশত নিপ্পন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা স্বপন কুমার সরকার, ইষ্টার্ণ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিরর সভাপতি শাহজামাল, হরিরামপুর মৎস্যজীবী সমবায় সমিতি প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..