× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১২ ডিসেম্বর) জেনে নিন রাশিফল ও গ্রহদোষ প্রতিকার আজ শুক্রবার (১২ ডিসেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রিয়াল মাদ্রিদের চার ফুটবলার: নিষিদ্ধ তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার অভিনন্দন নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সাপাহারে আহত ইসলামী আন্দোলন নেতার পাশে ইত্তেহাদুল উলামা বেনাপোলে লাইট পোস্টের খাম্বায় ধাক্কা লেগে আহত কিশোর “ইমন” আর নেই পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য – পার্বত্য উপদেষ্টা কার্যালয়ের জমি বুঝে পেল বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি  পাইকগাছা উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের আংশিক কমিটি গঠন 

মাগুরায় জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি- মিরুল ইসলাম

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা থেকে আব্দুস সালেক মুন্না  মাগুরা প্রতিনিধি ঃ   কৃষক বাচাঁও -দেশ বাঁচাও ” এ শ্লোগান নিয়ে  চার বছর পর মঙ্গলবার মাগুরায় অনুষ্ঠিত হয়েছে  জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন । সকাল ১২ টাই স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এম পি । সম্মেলন উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো: মোতাহার হোসেন মোল¬া ।
প্রধান বক্তা কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.খোন্দকার শামসুল হক রেজা । বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু , সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু , জেলা পরিষদ প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম ।
মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী  সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি শরীফ আশরাফ আলী , যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ , সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক ,  বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মামনুল ইসলাম শাওন ও কেন্দ্রীয়  সদস্য  নূরে  আলম সিদ্দিকী হক প্রমুখ । সম্মেলনে সভাপতিত্ব করেন বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো: মশিয়ার রহমান । দলীয় সূত্র জানায় , সম্মেলনে  পৌরসভাসহ সদর  উপজেলা ,শ্রীপুর ,শালিখা ও মহম্মদপুর উপজেলার ৮০ জন কাউন্সিলর অংশগ্রহন করেন । সম্মেলনে   মো: মিরুল ইসলাম কে সভাপতি নির্বাচিত করা হয় । জটিলতার কারণে সাধারণ সম্পাদক পদটি বন্টন করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে


এ ক্যটাগরির আরো খবর..