× Banner
সর্বশেষ
সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর জিয়া উদ্যানে বিএনপির নেতাকর্মীদের ঢল দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি পালন শান্তিরক্ষীদের সম্মান জানালো জাতিসংঘ, বাংলাদেশের বৈশ্বিক ভূমিকার প্রশংসা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও কৃতী শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠিত জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে – রাষ্ট্রপতি আজ শনিবার(৩০মে) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ মে শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বার্সার চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে রিয়াল

admin
হালনাগাদ: রবিবার, ১৯ মার্চ, ২০১৭

স্পোর্টস ডেস্কঃ চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের তিন দিন পরেই লা লিগায় দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গোলে হেরে গিয়েছিল বার্সেলোনা। হারিয়েছিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হোঁচট খাওয়ার ফায়দা ওঠাতে কোনো ভুল করেনি রিয়াল মাদ্রিদ। টানা দুটি জয় দিয়ে আবার তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। গতকাল শনিবার রিয়াল গোলে হারিয়েছে অ্যাথলেটিক বিলবাওকে

জয়ের জন্য বেশ কষ্ট করতে হলেও লা লিগার পয়েন্ট তালিকায় শক্ত অবস্থান তৈরি করেছে রিয়াল। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে এগিয়ে গেছে পয়েন্টের ব্যবধানে। ২৭ ম্যাচ শেষে রিয়ালের ঘরে জমা হয়েছে ৬৫ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচ খেলে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা

হেরে গেলেও রিয়ালের বিপক্ষে দারুণ লড়াই চালিয়েছিলেন অ্যাথলেটিক বিলবাওয়ের ফুটবলাররা। ২৫ মিনিটের মাথায় রিয়াল এগিয়ে গিয়েছিল করিম বেনজেমার গোলের সুবাদে। প্রথমার্ধে গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল বিলবাও। ৬৫ মিনিটে গোল শোধ করে খেলায় সমতা ফিরিয়েছিলেন বিলবাওয়ের ফরোয়ার্ড অরিটজ অদ্রিজ। তবে তিন মিনিট পরেই আবার রিয়ালকে চালকের আসনে বসিয়ে দেন ক্যাসেমিরো। শেষপর্যন্ত গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল


এ ক্যটাগরির আরো খবর..