× Banner
সর্বশেষ
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব – আইনমন্ত্রী মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে – ক্রীড়া প্রতিমন্ত্রী দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু বাস্তবসম্মত পরিকল্পনায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর – স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিশ্ব এআই সহযোগিতা সংস্থা ওয়াইকো’র পর্যবেক্ষক হলো বাংলাদেশ চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন – তথ্যমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে – রেলপথ প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল – মাহ্দী আমিন বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য – তথ্যমন্ত্রী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী

প্রধান বিচারপতির রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

হাবিবুর রহমান খান. শ্রীমঙ্গল প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায়  মহানবমী পূজাতে সোমবার সন্ধ্যায় রামকৃষ্ণ সেবা শ্রমে পরিদর্শনে আসেন কমলগঞ্জের কৃতি সন্তান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ সময় তিনি রামকৃষ্ণ সেবাশ্রমে ভক্তদের উদ্দেশে বলেন বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ স্বাধীন দেশ।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ শাহজালাল, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহিন , শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রামকৃষ্ণ সেবা শ্রম কমিটির সাধারণ সম্পাদক দীপক ধর পুরস্কায়স্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শ্রীমঙ্গল শাখার সহ সভাপতি মিলন দাস গুপ্ত, সাধারণ সম্পাদক শুশীল শীল, শ্রীমঙ্গল পৌর পূজা উদযাপন পরিষদেরর সভাপতি সঞ্জয় রায় রাজু , বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, সাধারণ সম্পাদক ডাক্তার হরিপদ রায় ও চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালেয়ের প্রধান শিক্ষক জহর তরফদার।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তার বক্তব্যে বলেন আমি যেনে খুশি হয়েছি এখানে সুন্দর ভাবে পূজা উদযাপন করতে অন্য ধর্মের লোকেরা সহযোগিতা করে থাকেন। শ্রীমঙ্গলে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বন্ধন। আপনার খেয়াল রাখবেন অন্য ধর্মের নামাজ পালনে যেন কোন অসুবিধা না হয়।
এখানে হিন্দু কমিউনিট সুন্দর ভাবে পূজা উদযাপন করায় আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রামকৃষ্ণ সেবাশ্রম থেকে বের হয়ে শ্রীমঙ্গলে বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।


এ ক্যটাগরির আরো খবর..