× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় পল্লী উন্নয়ন একাডেমি’র ১৮’শ শিক্ষার্থীদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ প্রশাসনিক ও রাজনৈতিক সদিচ্ছার অভাবে দুর্নীতি বন্ধ করা সম্ভব হচ্ছে না -বিরোধী দলীয় নেতা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কোটালীপাড়ায় ১০ম উপজেলা স্কাউটস সমাবেশের উদ্বোধন আসামের বন্যার্তদের জন্য বাংলাদেশ হাইকমিশনের ত্রাণ সহায়তা বৃষ্টি ও বন্যার প্রভাবে বাজারে অস্থিরতা, কাঁচামরিচ ৪০০ টাকা কেজি মতিঝিলে ৪৬৪ দেশীয় অস্ত্রসহ ৩ বিক্রেতা গ্রেফতার অর্থ সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন – বেতনহীন কর্মীরা, থমকে আহতদের চিকিৎসা সহায়তাও নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে আজ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  শুভ বিজয়া দশমী আজ। সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার আনুষ্ঠানিকতা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে আজ মঙ্গলবার।

আজ মঙ্গলবার দশমীর দিন পূজা আরম্ভ সকাল ৮টা ৫২ মিনিটে এবং পূজা সমাপণ ও দর্পণ বিসর্জন সকাল ৯টা ৪৯ মিনিটে। সকাল সাড়ে ৯টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগরীর ভক্তরা প্রতিমা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে পলাশী মোড়ে আসবেন। সেখান থেকে কেন্দ্রীয়ভাবে বিজয়া দশমী উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে বলে জানিয়েছেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়।

বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার ঘোটকে (ঘোড়া) চড়ে মর্তলোকে (পৃথিবী) এসেছেন। আর দেবী স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটক (ঘোড়ায়) চড়ে।

গত ৭ অক্টোবর মহাষষ্ঠীর মাধ্যমে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী-পুরুষ ধর্মীয় নানা আচার অনুষ্ঠান পালন করেন।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করছে। জাতীয় দৈনিকগুলো পূজা উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করছে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পক্ষ থেকে কাল বিজয়া দশমীর বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। দেবী দুর্গাসহ অন্যান্য দেব-দেবীকে এ শোভা যাত্রাসহ সদরঘাট নৌ-টর্মিনালে নিয়ে যাওয়া হবে। সেখানে বিসর্জনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক বিদায় জানানো হবে। দেবী মর্ত্যলোক থেকে আবার স্বর্গলোকে গমন করবেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানান, এবার সারাদেশে ২৯ হাজার ৩৯৫টি স্থায়ী ও অস্থায়ী মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২৪টি বেশি।

আর রাজধানী ঢাকায় পূজা অনুষ্ঠিত হচ্ছে ২২৯টি মণ্ডপে। গত বছর ২৯ হাজার ৭১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার সবচেয়ে বেশি এক হাজার ৬৮৪টি পূজা মণ্ডপ তৈরি হয়েছে চট্টগ্রাম জেলায়। এ ছাড়া দিনাজপুর জেলায় এক হাজার ২১৯টি, গোপালগঞ্জে এক হাজার ১৫৪টি এবং টাঙ্গাইলে এক হাজার ১৫০টি পূজামণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

এবার ঢাকা বিভাগে ছয় হাজার ৩৯৩টি, বরিশাল বিভাগে এক হাজার ৬০১টি, রাজশাহীতে তিন হাজার ৩১৫টি, খুলনায় চার হাজার ৬৩২টি, ময়মনসিংহে এক হাজার ৮৫৪টি, চট্টগ্রাম বিভাগে চার হাজার ১৫০টি, রংপুর বিভাগে পাঁচ হাজার ১০টি, সিলেটে দুই হাজার ৪৪০টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..