× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

এমপির বিরুদ্ধে মুখ খোলায় প্রকাশ্যে শিক্ষককে পেটালো সন্ত্রাসীরা

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
প্রকাশ্যে শিক্ষককে মারপিট

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে এমপির বিরুদ্ধে মুখ খোলায় প্রকাশ্যে উত্তম কুমার নামে এক শিক্ষককে পিটিয়েছে সন্ত্রাসীরা।

সোমবার সন্ধ্যার পর উপজেলার একডালা ইউনিয়নের চয়েনের মোড় নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। হামলার শিকার উত্তম কুমার উপজেলার শিয়ালা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ঘাটাগন গ্রামের মৃত অনিল চন্দ্র মহন্তের ছেলে।

উত্তম কুমার জানান, এদিন সন্ধ্যায় উপজেলার চয়েনের মোড়ে স্থানীয় ইউপি মেম্বার আজিজার রহমানসহ কয়েক জন বসে চা-স্টলে চা পান করছিলাম। এসময় একই এলাকার দিঘীর পাড় গ্রামের আজিজার রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৯) আমাকে স্টল থেকে ডেকে নিয়ে বাহিরে যায়। এর পর কিছু বুঝে ওঠার আগেই আরো ৪/৫ জন মিলে মারপিট শুরু করে। এসময় মেম্বার সহ স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।। মারপিটের সময় তার নিকট থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে দাবি করেছেন উত্তম কুমার।

স্থানীয় মেম্বার আজিজার রহমান বলেন, চা পানের সময় আলমগীর আমার কাছ থেকেই উত্তম কুমারকে ডেকে নিয়ে গিয়ে মারপিট শুরু করে। দেখতে পেয়ে আমিসহ স্থানীয় এগিয়ে গিয়ে উত্তম কুমারকে উদ্ধার করি। এসময় আলমগীর হোসেনের হাতে একটি কোপ দা ছিল বলেও জানান মেম্বার আজিজার রহমান ।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম বলেন, রাতেই মেম্বার আজিজার রহমান আমাকে মারপিটের ঘটনাটি জানিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আলমগীর হোসেন টাকা ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, এমপি সাহেবকে নিয়ে বাজে মন্তব্য করার কারনে বেশ কয়েকবার তাকে নিষেধ করা হয়েছে। এর পরেও না মানায় ছেলে পেলে কয়েকটা চর থাপ্পর মেরেছে। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..