× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক

ACP
হালনাগাদ: শনিবার, ৪ জুলাই, ২০২৬
পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক

নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ের এক নারী শিক্ষিকাকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা।
ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে মামলা করার পর পুলিশ যেখানে আসামিকে ‘পলাতক’ বলে দাবি করছে, সেখানে অভিযুক্ত শিক্ষক জিয়াউল হক এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি সংবাদ সম্মেলনও করেছেন।
পুলিশের এমন ভূমিকায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, পরানপুর উচ্চবিদ্যালয়ের ওই নারী শিক্ষিকাকে দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা করে আসছিলেন একই বিদ্যালয়ের শিক্ষক জিয়াউল হক। গত ২১ জুন ভুক্তভোগী শিক্ষিকা বাদী হয়ে মান্দা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরই ফুসে ওঠে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। ২১ জুন একই দিনে অভিযুক্ত শিক্ষক জিয়াউল হকের দৃষ্টান্তমূলক ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।
তবে পুলিশের এই দাবির সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, আসামি কোথাও পালিয়ে যাননি। তিনি প্রকাশ্যেই এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি নিজেকে নির্দোষ দাবি করে তিনি এলাকায় সংবাদ সম্মেলনও করেছেন।
অভিযুক্ত আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ানো সত্ত্বেও পুলিশের তাকে ‘পলাতক’ বলে উল্লেখ করাকে নেতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল ও এলাকাবাসী। তাদের আশঙ্কা, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় আসামি পার পেয়ে যাওয়ার চেষ্টা করছেন।
এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই নাটকীয়তার অবসান ঘটিয়ে অভিযুক্ত শিক্ষক জিয়াউল হককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে কোনো নারী শিক্ষিকা কর্মক্ষেত্রে এমন হেনস্তার শিকার না হন।
এই বিষয়ে জানতে চাইলে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আসামিকে গ্রেফতারের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..