× Banner
সর্বশেষ
নারী শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগে ৬ শিক্ষার্থী আটক বেনাপোল সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলি উদ্ধার  ঝিনাইদহে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার এবং আমাদের দায়বদ্ধতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় ডিম কুড়াতে গিয়ে বাসচাপায় নিহত ৫, ক্ষোভে বাস-ট্রাকে আগুন কালীগঞ্জে একের পর এক গরুচুরি দিশেহারা খামারী ও কৃষক শিক্ষার্থীদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে – ডা. জাহেদুর রোগীর সঙ্গে চিকিৎসকের হাসিমুখে কথা বলাই অর্ধেক চিকিৎসা – স্বাস্থ্যমন্ত্রী শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময় মধুখালীতে এমপি হেলেন জেরিন খানের সাথে সাংবাদিকদের মতবিনিময় মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান অবিস্মরণীয় – স্পিকার

দুর্নীতি পুষিয়ে নিতেই গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য (অব.) জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, ‘সরকার তার পাহাড় সমান দুর্নীতি পুষিয়ে নিতেই গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করছে।’ তাই দুর্নীতি বন্ধ করে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করার পরামর্শ দিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটার বিরুদ্ধে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির’ প্রতিবাদে মানববন্ধনে তিনি সরকারকে এ পরামর্শ দেন। সরকারের উদ্দেশে মাহবুবুর রহমান বলেন, ‘দুর্নীতি বন্ধ করে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহার করুন। তা না হলে ১৬ কোটি জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে। তিনি বলেন, ‘১৯৭১ সালের স্বাধীনতার মূলমন্ত্র ছিল সুখিসমৃদ্ধ দেশ গড়া। যে স্বাধীনতার মাধ্যমে জনগণ সুখ ও কল্যাণ হবে। অথচ স্বাধীনতার ৪৩ বছর পরও জনগণের সে স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে।

মানুষের মৌলিক চাহিদাগুলোর পরই গ্যাস-বিদ্যুতের প্রয়োজন। অথচ এ সরকার অযৌক্তিকভাবে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..