× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

দলকে ঢেলে সাজাবে বিএনপি

admin
হালনাগাদ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘আগামীতে সরকার পতনের জন্য কঠোর আন্দোলন করতে দলকে ঢেলে সাজাবে বিএনপি। দলের নতুন কমিটিতে শুধু নিবেদিতপ্রাণ কর্মীদেরই স্থান থাকবে, ফাঁকিবাজদের কোনো স্থান হবে না।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল নামে একটি সংগঠন এ সভার আয়োজন করে।

হান্নান শাহ বলেন, ‘আমরা অতীতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে ছোটখাটো আন্দোলন করেছি। এবার দল পুনর্গঠন করে ঢেলে সাজিয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। বর্তমান সরকারকে বলার কিছুই নেই উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘যে সরকার বিশ্ব বেহায়া নারী কেলেঙ্কারি এরশাদের সঙ্গে জোট বেঁধে বড় বড় কথা বলছে তাকে বলার কিছুই থাকে না। তিনি বলেন, ‘এখন খবরে দেখা যায় জলাবদ্ধতায় ঢাকা তলিয়ে গেছে। কিছুদিন পরে এভাবেই খবরে দেখা যাবে আওয়ামী লীগ তলিয়ে যাচ্ছে।

হান্নান শাহ বলেন, ‘আগস্ট মাস আওয়ামী লীগের শোকের মাস। কিন্তু দেখা যায় এই শোকের মাসেই তাদের দলীয় একজন কেবিনেট মন্ত্রী মঞ্চে বসে গান গায়। এই যদি হয় তাদের শোকের মাসের চিহ্ন তাহলে তাদের কিছু বলার থাকে না। এভাবে চলতে থাকলে জনগণ তাদের ভালইবাসবে। সাবেক সামরিক বাহিনীর কর্মকর্তা আ স ম হান্নান শাহ বলেন, ‘কারফিউ জারির পর গুলি করার অর্ডার থাকলেও পূর্বে এ ধরনের ঘটনা ঘটেনি। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাস্তায় দেখামাত্রই বিরোধী দলের নেতাকর্মীদের গুলি করে মারছে। তারা ভাবছে বন্দুকের গুলির ওপর ভর করে ক্ষমতায় টিকে থাকা যাবে, কিন্তু এটি স্থায়ী নয়। তিনি আরও বলেন, ‘কিছু মিডিয়ায় বলা হচ্ছে বিএনপি দল ভেঙে গেছে। শেষ হয়ে গেছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি, বিএনপি শেষ হওয়ার মতো দল নয়। যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান; সে দল শেষ হতে পারে না। সময়মতো ঠিকই জেগে ওঠবে। আয়োজক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সংগঠনের যুগ্ম-সম্পাদক জাকির হোসেন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..