তারাগঞ্জে ৭৫ প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারে শিক্ষকদের পুষ্পস্তববক অর্পণ

তারাগঞ্জে ৭৫ প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারে শিক্ষকদের পুষ্পস্তববক অর্পণ

দিপক রায়, রংপুর প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্থায়ী শহীদ মিনারে ২১শে ফেব্রæয়ারি ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক ও স্থানীয়রা।

বিদ্যালয়গুলো প্রতিষ্ঠার পর শহীদ মিনার না থাকায় এর আগে ক্ষুদে শিক্ষার্থীদের প্রচেষ্টায় বাঁশ ও কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতো তারা। এ বছর মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শহীদ মিনার নির্মাণ করা হয়।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখন শহীদ মিনার রয়েছে। মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বিদ্যালয় অবকাঠামো উন্নয়নের (¯িøপ) দুই বছরের বরাদ্দ থেকে অর্থ সংগ্রহ করে এসব শহীদ মিনার নির্মাণ করা হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, আজকের এই গৌরবোজ্জল দিনে আমার শিক্ষা বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে পেরেছে। এটা শুধু আমাদের শিক্ষা বিভাগের গৌরব নয়, এটা পুরো তারাগঞ্জ উপজেলার গৌরব। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শহীদ মিনারে আমাদের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করতে পারায় আমার অনেক ভালো লাগছে।

এ জন্য আন্তরিক ধন্যবাদ জানাই তাকে আমার আগে যিনি এ উপজেলার শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার গড়ার উদ্যোগ নিয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।