ডাসার প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

ডাসার প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি
ডাসার প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

মাদারীপুরের ডাসার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার ডাসার ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে বায়তুল নূর-ই জামে মসজিদ মার্কেটে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাসার ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল সালাম, ডাসার উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, সমাজসেবক মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বায়তুল নূর-ই জামে মসজিদ মার্কেট এলাকার আশেপাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, “বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’—এই স্লোগানকে সামনে রেখে আমাদের এ বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ ও সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।