× Banner
সর্বশেষ
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ

জিয়ার ক্ষমায় বেঁচে আছেন ইনু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যে অপরাধ করেছেন জিয়াউর রহমান যদি তাকে সাধারণ ক্ষমা না করতো তাহলে তিনি বেঁচে থাকতে পারতেন না।’ এমনটাই মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

সোমবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কঠোর সমালোচনা করে রিপন বলেন, ‘তার মন্ত্রিত্ব যখন টলমলে অবস্থায় থাকে তখনই তিনি বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে বিষেদগার করেন। ৭২-৭৫ পর্যন্ত তিনি যে কাজগুলো করেছেন জিয়াউর রহমান যদি তাকে সাধারণ ক্ষমা না করতো তাহলে তিনি বেঁচে থাকতে পারতেন না।

জিয়াউর রহমান রাজনীতি না করলে তাকে নিয়ে কথা হতো না এমন মন্তব্য করে বিএনপি মুখপাত্র বলেন, ‘ইনু রাজনীতিতে পুরানো অচল কার্ড খেলছেন। নার্ভাস থেকে ইনু বিএনপি নিয়ে বিষেদগার করছেন। তাকে নতুন কার্ড খেলতে হবে। রিপন বলেন, ‘৭২-৭৫ থেকে তৎকালীন ইনুর গণবাহিনী অপরাধ ঢাকতে অথবা ইনু সম্পর্কে আওয়ামী লীগে যে বিরূপ ধারণা আছে তা ঢাকতেই তিনি এসব কথা বলছেন।

এ সময় অন্যদের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..