চট্টগ্রামে নাশকতা মামলার আসামী জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো: নগরের বাকলিয়া থানার মজিদিয়া মাদ্রাসার সামনে থেকে মো. শফিকুল আলম (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।

মো. শফিকুল আলম বাকলিয়া থানার বড় কবরস্থান এলাকার জানে আলমের ছেলে। তিনি থানা জামায়াতের সহ-সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ। তার বিরোদ্ধে নাশকতাসহ একাধিক মামলা আছেন।

ওসি প্রনব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা মো. শফিকুল আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় নাশকতার অভিযোগে দুইটি মামলা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।