গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার মুক্তির দাবীতে গোলাপগঞ্জে উপজেলা ও পৌর ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় গোলাপগঞ্জ পৌর শহরের চৌমুহনীতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান পদক্ষিণ করে। মিছিল পরবর্তী পথসভায় সিলেট জেলা ছাত্রদলের নব- নির্বাচিত সহ সাংগঠনিক সম্পাদক শাহনূর আহমদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা আক্তার হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর ছাত্রদল নেতা বাছিত আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাএদল নেতা শিপন আহমদ,ফয়েজ আহমদ, রুমেল আহমদ, রাসেল আহমদ, নাবিল আহমদ, বকুল আহমদ, জুবেল আহমদ, পৌর ছাএদল নেতা কামাল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাএদল নেতা শহীদ আহমদ, জাহেদ আহমদ, তানভীর হাসান রাহীন, জুবের আহমদ, মিজান আহমদ, রুকন আহমদ, সাহান আহমেদ প্রমুখ। এসময় বক্তারা রাহাত চৌধুরী মুন্নার উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির দাবী জানান।




