× Banner
সর্বশেষ
আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে স্পেনের ফুটবল জাদুতে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, FIFA বিশ্বকাপ ২০২৬ শিরোপা লা রোজার ঘরে বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান

কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়

admin
হালনাগাদ: রবিবার, ৮ মে, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়ন পরিষদ অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠ নির্বাচন হয়েছে। ০৯টি কেন্দ্রের কোথাও কোন কেন্দ্রে কোন প্রকার ভোট কারচুপি হয় নাই।

কামারখালী ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৩,৩৬৬ এর মধ্যে ভোট কাস্ট হয়েছে ১০,৭৮২ এর মধ্যে বৈধ ১০,৬৫২ বাতিল ১৩০ ভোট এর মধ্যে  জনগনের প্রত্যক্ষ ভোটে আওয়ামীলীগের বিজয় হয়েছে। বিজয়ীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান (বাবু) (নতুন মুখ) ভোট পেয়েছেন ৪,৬৮৪ তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান পেয়েছেন ৪,৪৬২ এবং সতন্ত্র প্রার্থী মোঃ লুৎফর রহমান পেয়েছেন ১৫০৬ ভোট এছাড়া মহিলা সংরক্ষিত আসনে বিজয়ী হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মোছাঃ ফজিলা বেগম (নতুন মুখ) । ৪,৫,৬ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী মোছাঃ জহুরা আকরাম (নতুন মুখ) এবং ৭,৮,৯ নং ওয়ার্ডের বিজয়ী প্রার্থী শাহাজাদী বাদশা (নতুন মুখ) । এবং সদস্য পদে বিজয়ী হয়েছেন ১নং ওয়ার্ডের মোঃ তিলাম হোসেন (নতুন মুখ), ২নং ওয়ার্ডের মোঃ ওয়াজেদ হোসেন (নতুন মুখ), ৩নং ওয়ার্ডের মোঃ রেজাউল ইসলাম, ৪নং ওয়ার্ডের মোঃ ফরহাদ হোসেন (নতুন মুখ), ৫নং ওয়ার্ডের মোঃ হাবিবুর রহমান (নতুন মুখ), ৬নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম (জামাল) (নতুন মুখ), ৭নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম আজাদ, ৮নং ওয়ার্ডের মোঃ ইলিয়াছ শেখ (নতুন মুখ), ৯নং ওয়ার্ডের মোঃ নুরুল ইসলাম। তাই কামারখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান (বাবু) বলেন তার পরিষদের সকল সদস্য নিয়ে একটি ডিজিটাল ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন যাতে তিনি সুন্দরভাবে কামারখালী ইউনিয়নের সকল জনগনের মঙ্গলার্থে সাহায্য সহযোগিতা করে যেতে পারেন।


এ ক্যটাগরির আরো খবর..