× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

শাহীন আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার)

কমলগঞ্জে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ধান ও রবিশস্যের ব্যাপক ক্ষতি

Dutta
হালনাগাদ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
komolgonj

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে আমন ধান ও শীতকালীন সবজীর ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা আমন ধান জমির মাটিতে শুয়ে পড়েছে। বৃষ্টির কারণে অনেক কৃষক জমি থেকে পাকা আমন ধান কাটতে না পারায় লোকসানের শঙ্কায় রয়েছেন। এছাড়া রোপনকৃত শীতকালীন সবজী নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। ঘুর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় শুক্রবার বিকেল থেকে ৮/১০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পুরো কমলগঞ্জ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ঘুর্ণিঝড় মিধিলির কারণে বৃহস্পতিবার রাত ও শুক্রবারের টানা বৃষ্টি ও বাতাস আমন ধান মাটিতে ফেলে দিয়েছে। বর্তমানে আমন ধান কেটে ঘরে তোলার সময়। কিন্তু বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। পাশাপাশি রবি ফসল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। সদ্য রোপনকৃত শীতকালীন সবজীর চারা নষ্ট হচ্ছে। বাতাস ও বৃষ্টির কারণে পাকা আমন ধান এলোমেলো ভাবে মাটিতে শুয়ে পড়েছে। শুয়ে পড়া ধান পানির মাঝেও ডুবে গেছে। পাকা, আধাপাকা ধান পানিতে থাকায় নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে। সদ্য রোপনকৃত শীতকালীন সবজীর ছোট ছোট গাছ মাটিতে শুয়ে পড়ে আছে। এছাড়া ঘুর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়লে ৮/১০ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। বিদ্যুৎ কর্মীরা বৈদ্যুতিক লাইনের উপর পড়া গাছ সরিয়ে অনেক স্থানে শুক্রবারে রাতে এবং শনিবার সকালে বিদ্যুৎ চালু করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি বছর ১৭ হাজার ৩০৮ হেক্টর জমিতে আমন চাষ হয়। কৃষকেরা গত এক সপ্তাহ ধরে ধান ঘরে তুলেছেন। এছাড়া ১ হাজার ৫৯৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি, ৫৫৫ হেক্টর জমিতে আলু, ২৭৯ হেক্টর জমিতে টমেটো ও ৪৬৬ হেক্টর জমিতে শরিষা চাষ করা হয়েছে। অতিরিক্ত বৃষ্টিতে পাকা ধান ও সবজির ক্ষতি হয়েছে। কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্ত জয়ন্ত কুমার রায় বলেন, মিধিলির প্রভাবে পাকা আমন ধান ও শীতকালীন সবজীর কিছুটা ক্ষতি হয়েছে। পানি দ্রুত সরে গেলে পাকা ধান কাটতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..