× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

মানুষের বিপদ দেখে সাহায্যের হাত বাড়াল ওরাংওটাং

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ দেক্সঃ কোন সিনেমা নয় এবার বাস্তবে নদীতে আটকে পড়া এক মানুষের বিপদ দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিল বন্যপ্রানী ওরাংওটাং। মানুষের ভেতর মানবতা না থাকলেও বন্য প্রানীদের ভেতর যে মানবতার গুণাবলী বিদ্যমান সেটা আবার প্রমান হল।

নদীর পাশে ঝোপঝাড় আর সেই ঝোপের মধ্যে নদীর কাদায় আটকে পড়েছেন এক জন ব্যক্তি। বুক অবধি জলে নিমজ্জিত তিনি। তাঁকে ওই অবস্থায় দেখে উদ্ধারের জন্য একটি ওরাং‌ওটাং নদীর দিকে পুরো ঝুঁকে পড়ে ওই ব্যক্তির দিকে হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে। যদিও ওরাং‌ ওটাং‌ সাহায্যের হাত বাড়ালেও বিপদে পড়া ব্যক্তি তার হাত ধরেননি বলে জানিয়েছেন অনিল। বন্যপ্রাণী বলেই নাকি ওরাংওটাংয়ের হাত ধরেননি ওই ব্যক্তি।
বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়ানো ওরাং‌ ওটাংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ বোর্নিও দ্বীপের সংরক্ষিত অরণ্যে তোলা হয়েছে এই ছবি। ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, ছবিটি তুলেছেন অনিল প্রভাকর নামের এক ব্যক্তি। বন্ধুর সঙ্গে সাফারিতে গিয়ে এই ছবি তুলেছেন তিনি। বোর্নিও ওরাং ওটাং সারভাইভাল ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে বৃহস্পতিবার শেয়ার করা হয়েছে এই ভিডিয়ো। ওরাং ওটাং‌য়ের মানবিকতা মুগ্ধ করেছে নেটাগরিকদের।


এ ক্যটাগরির আরো খবর..