ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক

ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ইমাম মুয়াজ্জিনদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে এ চেক বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটিয়ারগাতী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর ছিদ্দীক, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মিজানুর রহমান।

এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, করোনার সংক্রমন রোধে সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মানতে উৎসাহ দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। পরে জেলার ৭২ জন ইমাম ও মুুয়াজ্জিনদের মাঝে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।