× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

আশাশুনিতে উপকারভোগীদের মাঝে ১০ টাকা দরে চাউল বিক্রয় উদ্বোধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬

গোপাল কুমার, আশাশুনি ব্যুরোঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা -দারিদ্র হবে নিরুদ্দেশ, এ শ্লোগানকে  সামনে রেখে উপকার ভোগীদের মাঝে চাউল বিতরনে উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে আশাশুনি সদর ইউনিয়নে দুই স্থানে ১০ টাকা কেজি দরে চাউল বিতরনের উদ্বোধন করেন আশাশুনি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সকলের উদ্দেশ্যে বলেন বর্তমান আওয়ামী সরকার জনগনকে ১০টাকা দরে চাউল ক্রয় করার সুযোগ দিয়েছেন ও বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করছেন। তিনি আরও বলেন  দরিদ্রদের মাঝে ভি জি এফ ও ভি জি ডি কার্ড, মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, বয়স্ক  ভাতা সহ বিভিন্ন ধরনের  ভাতা দিয়ে যাচ্ছেন।

তাছাড়া  ছেলে-মেয়েদের লেখাপড়ার জন্য ফ্রি বই উপবৃত্ত্বি দেওয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।  এ সময় উপস্থিত ছিলেন ট্যাক অফিসার উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মুনির আহম্মেদ, মুক্তিযোদ্ধা আব্দুল করিম,  স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এস,এম সাহেব আলী, ইউপি সদস্য তারিকুল আওয়াল (সেজি), তারক চন্দ্র মন্ডল, শাহিনুর আলম, ডিলার তাহমিদ হোসেন ডেবিট, পরেশ অধিকারী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আশাশুনি ১০ টাকা কেজিতে উপকারভোগীদের চাউল বিতরণ উদ্বোধন করছেন ইউপি চেয়ারম্যান স.ম সেলিম রেজা মিলন।


এ ক্যটাগরির আরো খবর..