× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

আর্থ-সামাজিক অবস্থার অগ্রগতির জন্য নারীদের এগিয়ে আসতে হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুর : দেশের আর্থ-সামাজিক অবস্থার অগ্রগতির জন্য নারীদের এগিয়ে আসতে হবে মেহেরপুর যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বললেন অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।  বাংলাদেশ যুব মহিলা লীগ মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন’র কার্যালয়ে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। যুব মহিলা আওয়ামী লীগ নেতা লতিফুন নেছা লতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য পত্নী সৈয়দা মোনালিসা ইসলাম ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক সামিউন বাসিরা (পলি), যুগ্ম আহ্বায়ক অ্যাড. রুত শোভা মন্ডল, মোছাঃ নার্গিস আরা, সদস্য সেলিনা আক্তার, রোকসানা কামাল, তকলিমা খাতুন, রোজিনা খাতুন, সোনিয়া আক্তার, শাহানা ইসলাম, তহমিনা খাতুন, সৈয়দা লুৎফুন্নাহার লতা, শাহিনা খাতুন, শাহানা ইসলাম, রোজিনা খাতুন, মনোয়ারা  খাতুন, অর্জুনা খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি তার বক্তব্যে বলেন. মাননীয় প্রধান মন্ত্রীর প্রত্যাশা নারীর ক্ষমতায়নে বলিষ্ঠ নারী নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই আজ সময় এসেছে এ দেশের আর্থ-সামাজিক অবস্থার অগ্রগতির জন্য সকল স্তরের নারীদের এগিয়ে আসতে হবে। এদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাই আমাদের নারী উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিশেষে তিনি ‘যুব মহিলা লীগের’ সকল সম্মানিত সদস্যবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..