ঝিনাইদহ প্রতিনিধি॥ ৩ ডিসেম্বর’২০১৬: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের পারদখলপুর গ্রামে স্যালো ইঞ্জিনচালিত নসিমন চাঁপায় কনিকা খাতুন (৭) নামের তৃতীয় শ্রেণীর এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শিশু কনিকা খাতুন ওই গ্রামের জিনারুল ইসলামের মেয়ে।
হরিণাকুন্ডু থানার এস আই আওয়াল হোসেন জানান, শিশু কনিকা খাতুন বাড়ীর সামনের রাস্তায় খেলা করছিল। এসময় একটি নসিমন তাকে ধাক্কা দেয়। নসিমনের ধাক্কায় ঘটনাস্থলের মারা যায় শিশু কনিকা।
এ ঘটনায় ঘাতক নসিমনটিকে জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।