আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দীন, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বার, সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান, আটঘর ইউপি চেয়ারম্যান শহীদুল হাসান খান সোহাগ, বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমূখ।




