× Banner
সর্বশেষ
কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সারাদেশে দুই কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে ইসরায়েলি প্রতিনিধি সফর, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে মেন্দি সাফাদির মন্তব্য Israeli Representative Visits Bangladesh-India Border, Mendi Safadi Comments on Minority Security মেট্রোরেলে শিক্ষার্থীদের বিশেষ কার্ডের পরিকল্পনা, আন্তঃনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্ট এর সৌজন্য সাক্ষাৎ ঈদে এলাকামুখী বিএনপি সরকারের মন্ত্রী-এমপি ও কেন্দ্রীয় নেতারা পার্বত্য মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধি দলের সাক্ষাৎ

সালথার গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: আর্থিক অনিয়ম, দূর্ণীতি ও শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের কারণে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১লা অক্টোবর অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফজলুল মতিন বাদশা মিয়া স্বাক্ষরিত এক পত্রে প্রধান শিক্ষককে বরখাস্ত করেন।

জানা যায়, গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সায়েদুর রহমানের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দূর্ণীতি ও শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষককে পর পর ৩টি কারণ দর্শনোর নোটিশ দেয় পরিচালনা পর্ষদ কমিটি। এর কোন জবাব প্রদান না করে প্রধান শিক্ষক অপ্রাসঙ্গিক পত্র প্রেরণ করেন, যা সন্তোষজনক নয়। এ কারণে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গত ২৬/০৯/২০১৭ ইং তারিখে ১৪নং সভার ১নং সিদ্ধান্ত মোতাবেক বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত প্রবিধানমালা ২০০৯ অনুসরণপূবর্কক এবং স্থানীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে ০১/১০/২০১৭ ইং তারিখ হতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সহকারী প্রধান শিক্ষক কে এম সোবাহানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।

সাময়িক বরখাস্তকৃত মো. সায়েদুর রহমান বলেন, এবিষয়ে আমি এখনও কিছু জানিনা। আমাকে যদি বরখাস্ত করে থাকে, সেটা আমি মানিনা।

অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুল মতিন বাদশা মিয়া বলেন, অনিয়ম, ঘুষ-দূর্ণীতি ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গসহ নানা অভিযোগের ভিত্তিতে এবং সংসদ উপনেতার মরামর্শ সাপেক্ষে সায়েদুর রহমানকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের বলেন, বরখাস্তের বিষয়টি লোক মূখে শুণেছি। তবে কি কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, সেটা আমার জানা নাই।


এ ক্যটাগরির আরো খবর..