সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সরকার -খাদ্যমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী সরকার -খাদ্যমন্ত্রী

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, যা সবাইকে বজায় রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সব ধর্মের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার। বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আজ শেষ দিনে নওগাঁর নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় হাজিনগর মন্দির কমিটির সভাপতি বিভূতিভূষণ, জীবন মজুমদারসহ স্থানীয় নেতাকর্মীর উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।