× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের কোনও সংলাপ হচ্ছে না

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে নতুন করে কোনও সংলাপ হচ্ছে না। সংসদ নির্বাচনের শতকরা ৮০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বললেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ইসি সচিব বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে ভোট হবে এটা ধরে নিয়ে কাজ করছি। বাকিটা কমিশন বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে।  তাই নির্বাচনের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কোনও সম্ভাবনা নেই।

হেলালুদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলাদা একটি কমিশন সভা হবে। সেখানে ৩০০ আসনের ভোটার তালিকা তৈরি হয়েছে কিনা, ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে কিনা, ব্যালট পেপারের জন্য যে কাগজের প্রয়োজন তা কেনা হয়েছে কিনা, নির্বাচনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দেয়া হয়েছে কিনা, নির্বাচনী সামগ্রী কেনার প্রস্তুতি কী রকম এ সব বিষয়ে আলোচনা করা হবে।

তিনি জানান, আজকে বৈঠকে আলোচনা হয়েছে যে, সার্কভুক্ত ৮টি দেশের প্রধান নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত সংগঠন ফেম্বোসা সম্মেলন আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার অনুষ্ঠানটির উদ্বোধন করবেন।


এ ক্যটাগরির আরো খবর..