সালথার রামকান্তপুরে সংসদ উপনেতার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

সালথার রামকান্তপুরে সংসদ উপনেতার পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ক‌রোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত  শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার বিকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধুপট্রি গ্রামের মোঃ জাফর মোল্যার বাড়িতে এ খাদ্য বিতরন অনুষ্ঠিত হয়।
ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন,  উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মোল্যা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারত হোসেন পিকুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেদ মাতুব্বর প্রমুখ।
 সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ব‌লেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় সোমবার রামকান্তপুর ইউনিযনে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 ‌তিনি‌ আরো ব‌লেন, জরুরী প্র‌য়োজন ছাড়া কেউ বা‌ড়ি থে‌কে বের হ‌বেন না । এসময় তি‌নি সকল‌কেই নিরাপ‌দে থেকে করোনা সম্পর্কিত স্বাস্থ্য বিধি মেনে চলার অনু‌রোধ জানান ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।