× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

শিক্ষার্থীদের দেশের সেবায় আত্মনিয়োগের প্রস্তুতি নেওয়ার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

          দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগের প্রস্তুতি নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে সুনাগরিক ও দক্ষ জনশক্তি হয়ে গড়ে উঠতে পারে সেজন্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের আরো মনোযোগী ও দায়িত্বশীল হতে হবে।

          পাঠ্যবই উৎসব দিবস-২০২০ উপলক্ষে আজ রাজধানীর মিরপুরের মনিপুরে অবস্থিত মনিপুর স্কুল ও কলেজ (বালক শাখা)-এর শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণকালে শিল্প প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। অনুষ্ঠানে ৩৫ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

          প্রতিমন্ত্রী বলেন, ১০ বছর ধরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ পৃথিবীতে একটি নজিরবিহীন ঘটনা। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা পড়াশোনায় আরো মনোযোগী হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

          পরে  প্রতিমন্ত্রী ২০০ মেধাবী শিক্ষার্থীদের মাঝে আলহাজ কামাল আহমেদ মজুমদার বৃত্তির চেক ও স্কুলের পক্ষ থেকে নগদ অর্থ বৃত্তি প্রদান করেন।

          কলেজের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য এ কে এম দেলোয়ার হোসেন ও সমাজসেবক তৌহিদুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..