মেহের আমজাদ,মেহেরপুর (১৬/১২/১৭) ঃ মেহেরপুর জেলা বিএনপি উদ্যোগে মহান বিজয় দিবস পালন উপলক্ষে শোভাযাত্রা সমাবেশ ও পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে “এ বিজয় জনতার, এ বিজয় রক্তে লাল” এই শ্লোাগানে শোভাযাত্রা ও বিজয়ী সমাবেশ করা হয়। পরে শহীদের স্বপ্ন বাস্তবায়নে অঙ্গীকার ঘোষণা করে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন জেলা বিএনপি সহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সাঈদ আহামেদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আমিররুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ দলীয় নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।




