× Banner
সর্বশেষ
কক্সবাজারকে বিশ্বমঞ্চে নিরাপদ ও পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী শিক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ৩৬ হাজার ৬২৮ কোটি টাকা জ্বালানি নিরাপত্তাসহ মৌলিক অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ গোলাহাট মাড়োয়ারি গণহত্যা দিবস আজ শনিবার (১৩ জুন) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৩ জুন (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে পুশইনের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে – শিক্ষামন্ত্রী মান্দায় হত্যাকাণ্ড, আসামিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ

মুজিবনগরে সড়ক দূর্ঘটনায় মেধাবী স্কুল ছাত্রীর মৃত্যু ॥ মামলা দায়ের

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮

মেহের আমজাদ,মেহেরপুর (০৮-০১-১৭)ঃ  মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে সড়ক দূর্ঘটনায় স্নিগ্ধা (৯) নামের এক মেধাবী স্কুল ছাত্রীর করুণ মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বেলা ১০ টার দিকে। নিহত স্কুল ছাত্রী স্নিগ্ধা মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের আসলাম মন্ডলের মেয়ে ও স্থানীয় রামনগর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। তার ক্লাস রোল নং-১।

মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউপি চেয়ারম্যান আইয়ূব হোসেন জানান, স্নিগ্ধা গত রোববার বিকেলে কেদারগঞ্জ বাজারে তার খালু নজরুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। এদিন সকালে কেদারগঞ্জ বাজারের রাস্তা পার হওয়ার সময় মাটি ভর্তি একটি পাওয়ার ট্রিলার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সে মারাত্মক আহত হয়। দ্রুত তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুর খবরে এলাকাবাসী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এঘটনায় নিহত স্কুল ছাত্রীর পিতা আসলাম মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পাওয়ার ট্রিলারের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..