× Banner
সর্বশেষ
ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার ফ্রান্স বাংলাদেশের নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই  -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আগৈলঝাড়ায় নতুন ইউএনও’র সঙ্গে প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় পরিচ্ছন্নতা কর্মীদের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

মাগুরায় মাদক ব্যবসায়ীদের পুর্নবাসন শুরু করেছে মাগুরা পুলিশ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ সু-পথে ফিরে আসার অঙ্গিকারের মধ্যে দিয়ে মাদক ব্যবসায়ীদের পুর্নবাসনের উদ্যোগ নিয়েছে মাগুরা পুলিশ। আজ বিকেলে শহরের মাদক কবলিত নান্দুয়ালী এলাকায় রাশেদ নামে এক মাদক ব্যবসায়ীকে একটি ব্যাটারী চালিত রিক্সা প্রদান করে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুমার কুন্ডু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর থানার ওসি আজমল হুদা প্রমুখ।

পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, ইতিপূর্বে পুলিশ অভিযান চালিয়ে একের পর এক মাদক ব্যবসায়ীদের আটক করেছে। জামিনে বেরিয়ে তারা আবার এ ব্যবসায় যুক্ত হয়েছে। যে কারনে তিনি পুর্ণবাসনের মাধ্যমে মাদক  ব্যবসায়ীদের সু-পথে ফিরে আসার সুয়োগ দিয়েছেন। ইতিমধ্যে ১২ জন মাদক ব্যবসায়ী তার কাছে এসে মাদক ব্যবসা ছেড়ে সু-পথে ফিরে আসার অঙ্গিকার করেছে।

জেলা পুলিশের পক্ষ থেকে তাদের পুর্নবাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। যার অংশ হিসেবে আজ সু-পথে ফিরে আসা রাসেদ নামে একজন মাদক ব্যবসায়ীকে রিক্সা প্রদানের মধ্যদিয়ে পুর্নবাসন প্রক্রিয়া শুরু করা হলো। পরবর্তীতে আর মাদক ব্যবসা না করার অঙ্গিকারের মধ্যেদিয়ে সকলকে পুর্নবাসন করা হবে। তবে পুলিশ সুপার জানান, পুর্নবাসকৃতরা আবার মাদক ব্যবসায় জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।


এ ক্যটাগরির আরো খবর..