ভোলায় তিনশত পিচ ইয়াবা সহ এক নারী মাদক বিক্রেতা গ্রেফতার

ভোলায় তিনশত পিচ ইয়াবা সহ এক নারী মাদক বিক্রেতা গ্রেফতার

কামরুজ্জামান শাহীন, ভোলা॥ ভোলা সদর উপজেলায় তিনশত পিচ ইয়াবা সহ মোসাঃ হাওয়া বিবি (৩৫) নামের এক বেদে নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ভোলা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার(২৭ জানুয়ারী) বিকাল পৌনে ৪ টার দিকে ভোলা সদর থানার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসাঃ হাওয়া বিবি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালী মান্ডা ৪নং ওয়ার্ডের মো. সাইফুল মিয়ার স্ত্রী ।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইন চার্জ মো. শহিদুল ইসলাম জানান, বুধবার বিকাল পৌনে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) (নিঃ) মো. আসাদুজ্জামান খান ও সংগীয় অফিসার ফোর্স নিয়ে ভোলা সদর থানার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মোসাঃ হাওয়া বিবি নামে এক বেদে নারীকে ৩০০শত পিচ ইয়াবা সহ আটক করা হয়। তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।