ভারতের নাগরিকতা সংশোধন আইন (CAA) আর নাগরিকপঞ্জি (NRC) নিয়ে সরকারের পদক্ষেপ আর ভারতে লাগাতার মুসলিমদের উপর অত্যাচার বিরুদ্ধে সব মুসলিম দেশ গুলোকে এক করার আর্জি সৌদি আরবের কাছে জানিয়েছে পাকিস্তান। যদিও OIC একটি সংক্ষিপ্ত বয়ান জারি করে গত সপ্তাহে জানিয়েছিল যে, তাঁরা ভারতে মুসলিমদের উপর হওয়া অত্যাচার নিয়ে নজর রাখছে।
সৌদি আরব কাশ্মীরের পরিস্থিতি নিয়ে চর্চা করার জন্য ইসলামিক সহযোগী সংগঠন (OIC) এর সদস্য রাষ্ট্রের বিদেশ মন্ত্রীদের বৈঠক করার পরিকল্পনা নিচ্ছে। পাকিস্তানি মিডিয়ায় এই খবর বাড়িয়ে চরিয়ে দেখানো হচ্ছে।
‘ডন” সংবাদ মাধ্যম অনুযায়ী, সৌদি আরবের বিদেশ মন্ত্রী শাহজাদা ফৈসল বিন ফারহান পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশির সাথে বৃহস্পতিবার দেখা করেন। পাকিস্তানের তরফ থেকে CAA আর NRC+-’র বিরুদ্ধে সব মুসলিম দেশ গুলোকে এক করার আর্জি জানানো হয় সৌদি আরবের কাছে।
পাকি বিদেশ কার্যালয় একটি বয়ানে জানায়, ‘দুই দেশের বিদেশ মন্ত্রী কাশ্মীর ইস্যুতে OIC এর ভূমিকা নিয়ে চর্চা করে।” কুরেশি প্রিন্স ফৈসলকে ভারত দ্বারা গত পাঁচই আগস্ট কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার পরই এই ইস্যু নিয়ে জানায়।
শাহজাদা ফৈসল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (ISI) এর প্রধান লেফটিনেন্ট জেনারেল ফৈজ হামিদ আর অন্যান্য বরিষ্ঠ আধিকারিকেরাও উপস্থিত ছিলেন।





