বেনাপোলে ডিবির অভিযানে ১৮০ পিচ ইয়াবাসহ আটক -১

বেনাপোলে ডিবির অভিযানে ১৮০ পিচ ইয়াবাসহ আটক -১
স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের বেনাপোল পোর্টথানা এলাকা থেকে ১৮০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ সদস্যরা।  আটক আসামী হলেন, বেনাপোল পোর্টথানার ভবেরবেড় গ্রামের মধ্যপাড়ার মনির হোসনের ছেলে মেহেদী হাসান সংগ্রাম (২৯)। উদ্ধারকৃত আলামতের মূল্য অনুমান ৫৪,০০০/= (চুয়ান্ন হাজার) টাকা।
সোমবার (২০ ফেব্রয়ারী) ভোরে ডিবি পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন পৌরসভাস্থ ঘোষপট্টি সংলগ্ন নূর মার্কেটে সুমনের গার্মেন্টস এর দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।