শহর সংবাদদাতা প্রতিনিধি: “শেখ হাসিনার বারতা নারীপুরুষ সমতা, কমলা রঙের বিশ্বে নারী বাধার পথ দেবেই পারি” এ প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও নারী আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনিষ্ঠত হয়।
২৫শে নভেম্বর হতে ১০ডিসেম্বর ২০২০পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা।
জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী অফিসার নারগিস আরা চৌধূরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংস্থার সদস্য ও জেলা মহিলালীগ এর সাংগঠনিক সম্পাদক ফারহানা কলি, সংস্থার সদস্য শেফালি আক্তার ও খালেদা ইয়াসমীন।
সভা সঞ্চালনা করেন সংস্থার কম্পিউটার প্রশিক্ষক মোঃ ওমর ফারুক।


