বিক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা : হতাহত ২০০

বিক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা : হতাহত ২০০

বিক্ষোভের আগুনে পুড়ছে শ্রীলঙ্কা হতাহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ২০০ জনে। শ্রীলঙ্কায় বিক্ষুব্ধ জনতা দেশটির সরকার রাজাপাকসে ও এমপিদের বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দিয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর সহিংসতা শুরু হয়। ফলে পরিস্তিতি নিয়ন্ত্রনে কারফিউ জারি করা হয়।

এদিকে শ্রীলঙ্কার সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ভাই ও দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে এখনও বহু মানুষ বিক্ষোভ করছেন।

নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও দ্রব্যের ক্রমবর্ধমান দাম এবং বিদ্যুতের ঘাটতির কারণে গত কয়েক সপ্তাহ ধরে দ্বীপরাষ্ট্রটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।