× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

বাবা-মায়ের রাস্তায় ফেলে দেয়া পঙ্গু মেয়ের এখন মাসিক আয় ৫০ লাখ টাকা

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯

দুই পা ছাড়া  জন্মগ্রহণ করায় আফসোসের শেষ ছিল না বাবা-মায়ের। তাই শিশু বয়সেই পঙ্গু মেয়েকে রাস্তায় ফেলে দেন নিষ্ঠুর বাবা-মা। কিন্তু সেই মেয়েই একদিন বড় হয়ে সুপার মডেল হবে তা কে জানতো! ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে

২৩ বছর বয়সী এই সুপার মডেলের নাম সেসর। দুই পা না থাকলেও ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে।

জানা গেছে, সেসরের জন্ম । জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের বাবা-মা তাকে রাস্তায় ফেলে চলে যান। ফলে শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি। সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মেয়েকে।

সেসর আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল। এক সাক্ষাৎকারে সেসর জানিয়েছেন, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৫০ লাখ টাকা (৬০ হাজার ডলার) আয় করেন।

সেসর তার জন্মদাত্রী বাবা-মাকে ধন্যবাদ দেয় তাকে রাস্তায় ফেলে দেয়ার জন্য। তিনি বলেন তখন তারা যদি আমায় রাস্তায় ফেলে না যেত তবে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না। সকল খারাপের পিছনে কিছু ভালো লুকিয়ে থাকে। তাই সকল প্রতিবন্ধকতাকে স্বীকার করে সামনে এগিয়ে যাওয়াই যথার্থ মানুষের কাজ।


এ ক্যটাগরির আরো খবর..