বাংলাদেশ সরকারের সাথে কাজ করবে ভারত: মোদি

 বাংলাদেশের নতুন সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এক সঙ্গে ভারত সরকার কাজ করবে বলে আশা ব্যক্ত করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ কালে তিনি এসব কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, পূর্ব থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক সামনের দিকে অগ্রসর হচ্ছে। এ সময় নরেন্দ্র মোদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে অভিনন্দন জানান এবং তার প্রথম সফর হিসেবে ভারতকে পছন্দ করায় তার প্রশংসা করেন তিনি।

আবদুল মোমেন আগামীকাল অনুষ্ঠিতব্য ভারত-বাংলাদেশ জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) ৫ম বৈঠকে যোগ দিতে গতরাতে নয়াদিল্লী পৌঁছেছেন। এ সফরে তিনি উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

জেসিসি বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই সফরে দু’দেশের মধ্যে দুর্নীতির তদন্ত, টেলিভিশন সম্প্রচার ও ওষুধ স্থাপনাসহ ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

সরকারি কর্মসূচি ছাড়াও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লীতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।