বদিউজ্জামানের নামে ফেসবুকে বিভিন্ন মিথ্যা অপবাদে প্রতিবাদসভা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও ফরিদপুর জেলা বি,এন, পি,র অন্যতম সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান (বাবলু) এর নামে বিভিন্ন অপবাদ ফেসবুকের লেখা দিয়ে সম্মানহানী করার জন্য কিছু কুচক্রী লোক ফেসবুকে কমেন্ট করে বিভিন্ন লোকের আইডিতে শেয়ার করে দিয়েছেন।

তাদের উদ্দেশ্যে করে,এবং কমেন্ট গুলো মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন দাবীর লক্ষে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান ও কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি বীরমুক্তি যোদ্ধা কাজী মতিউল ইসলাম (মুরাদ) এর সভাপতিত্বে সামাজিক পেক্ষাপটে আড়পাড়া টোল প্লাজায় দলমত নির্বিশেষে গত রবিবারে বিকালে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ সালাম মন্ডল ,সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, বালিয়াকান্দি সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মৃধা মোঃ এহতেশাম হায়দার. বিশিষ্ঠ সমাজ সেবক আলহাজ্ব মোঃ শফিউর রহমান মোল্যা, ইউ.পি সদস্য মোঃ হিটলার শিকদার প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন বি.এন.পির আহবায়ক মোঃ ওয়াজেদ আলী মন্ডল, আড়পাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, ফরিদপুর জেলার বি.এন.পি যুবদলের সদস্য মোঃ ফরিদুল ইসলাম ফরহাদ, মধুখালী উপজেলা বি.এন.পি যুব বিষয়ক সম্পাদক কাজী মামুন হোসেন, মধুখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও আড়পাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মৃধা মোঃ নাজিরুল ইসলাম নান্নু, ছাত্রদলের নেতা মোঃ মেজবাহ শেখ সহ আড়পাড়া ইউনিয়নের সুধি জ্ঞানীজন প্রমুখ।

সবশেষে সবাই বলেন এই অপবাদটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন যাহা সম্মানের ব্যাঘাত ঘটানোর জন্য এই ফেসবুক একাউন্ট গুলো বিভিন্ন ব্যাক্তি নামে কিছু ব্যাক্তি ফেসবুকে একাউন্ট খুলে বিভিন্ন অপবাদ লেখে কমেন্ট ও শেয়ার করে মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু কে সম্মানের ব্যাঘাত ঘটাচ্ছে।

তাদের হুশিয়ারি উচ্চারন করে বলেন এই অপবাদগুলো যেন তারা ফেসবুক থেকে ডিলিট করে দেয়, যাতে গ্রামে শান্তি ফিরে আসে এই কথা বলে সবাই প্রতিবাদ সভা শেষ করেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।