নবীগঞ্জ প্রতিনিধি ।। নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে প্রখ্যাত মুক্তিযোদ্ধা ও প্রাক্তণ শিক্ষক রবীন্দ্র চন্দ্র দাশ’কে দেখতে তার বাসভবনে যান (নবীগঞ্জ-বাহুবল)নির্বাচনী এলাকার সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এম.পি।
এসময় তাঁর সাথে ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ,যুগান্তর প্রতিনিধি সরওয়ার শিকদার,জেলা যুব সংহতি নেতা নিউটন সূত্রধর,উপজেলা যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমেদ প্রমুখ ।
এসময় মুনিম চৌধুরী বাবু এম.পি অসুস্থ মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ ও তার পরিবারের খোঁজখবর নেন। শেষে গ্রামবাসীর উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশের বাড়িতে গ্রামবাসীর উন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় মিলিত হন ।
করগাঁও ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক অনজিত দাশ লিটনের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রত্নদীপ দাশ রাজুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ ১ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী,দৈনিক হবিগঞ্জ সময় নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ, সাবেক জেলা যুব সংহতি’র যুগ্ম আহবায়ক সরওয়ার শিকদার,জেলা যুব সংহতি নেতা নিউটন সূত্রধর,উপজেলা যুব সংহতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাছির আহমেদ, ইউপি আওয়ামীলীগ এর সহসভাপতি ও প্রাক্তণ মেম্বার ডাক্তার গোপাল দাশ,যুগ্ম সাধারণ সম্পাদক কনক দাশ,সাংগঠনিক সম্পাদক আশিষ দাশ,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুদির দাশ,ইউপি কৃষকলীগ সভাপতি রাশমোহন দাশ,উপজেলা যুবলীগ নেতা রুপায়ন দাশ,পরেশ দাশ,তছর উদ্দিন,রিন্টু দাশ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র চন্দ্র দাশ গ্রন্থাগার এর পাঠক ফোরাম এর সভাপতি গৌতম দাশ,সহসভাপতি গোপাল দাশ,সৈকত দাশ,সাধারণ সম্পাদক ঝিনুক দাশ,স্বপন দাশ,সৌরভ দাশ,রনি দাশ,ইউনুস মিয়া,সাগর দাশ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম.পি মুনিম বাবু বলেন গ্রামের রাস্তার উন্নয়নে ২লক্ষ টাকা অনুদান প্রদানে ঘোষণা করেন।
এছাড়া তিনি তার বক্তব্যে আরো বলেন পর্যায়ক্রমে গ্রামের রাস্তা পাকাকরণ সহ সার্বিক উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পরিশেষে বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র দাশ গ্রন্থগারের পাঠক ফোরামের পক্ষ থেকে এম.পি মুনিম চৌধুরী বাবুকে প্রতিক্রিতি ও সম্মাননা স্মারক প্রদান করেন ।


